Murabaha
Apply for investment- মুরাবাহা (Murabaha) কী?
মুরাবাহা হলো একটি ইসলামি বাণিজ্যিক লেনদেন পদ্ধতি, যেখানে একটি পণ্য প্রথমে এক পক্ষের (যেমন: বিনিয়োগকারী) মালিকানায় ক্রয় করা হয় এবং পরে আরেক পক্ষের (যেমন: একটি প্রতিষ্ঠান) কাছে পূর্বনির্ধারিত লাভসহ বিক্রি করা হয়। এটি একটি সম্পূর্ণ পণ্যভিত্তিক, সুদমুক্ত লেনদেন, যা শরিয়াহ অনুযায়ী পরিচালিত হয়।
- আমাদের মডেলের জন্য মুরাবাহা লেনদেনের বৈশিষ্ট্য:
- বিনিয়োগকারী (Investor) পণ্য নিজের নামে ক্রয় করেন, অথবা নির্দিষ্ট পণ্যের জন্য প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করেন।
- প্রতিষ্ঠান সেই পণ্য বিনিয়োগকারীর কাছ থেকে কিনে নেয় অথবা বিনিয়োগকৃত অর্থ ব্যবহার করে নিজে পণ্যটি সংগ্রহ করে।
- পণ্য বুঝে পাওয়ার পর, প্রতিষ্ঠান পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী, পূর্ব নির্ধারিত লাভসহ মূলধন পরিশোধ শুরু করে।
- এতে সুদের কোনো সংশ্লিষ্টতা নেই; লাভের পরিমাণ শুরুতেই চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয়।
- সব শর্ত স্বচ্ছ ও দ্বিপlক্ষীয় চুক্তির মাধ্যমে আগেই নির্ধারিত থাকে।
3. উদাহরণ:
- ধরুন, একটি মোটরসাইকেলের বাজারমূল্য ১,৫০,০০০ টাকা।
- একজন বিনিয়োগকারী সেটি নিজে কিনে নেন এবং একটি প্রতিষ্ঠানের কাছে ১,৬৫,০০০ টাকায় বিক্রি করেন। এতে বিনিয়োগকারীর লাভ হয় ১৫,০০০ টাকা — যা আগেই চুক্তিতে নির্ধারিত ছিল।
- প্রতিষ্ঠান সেই ১,৬৫,০০০ টাকা পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী বিনিয়োগকারীকে পরিশোধ করে।
