Musharaka
Apply for investmentমুশারাকা (Musharaka) কী?
মুশারাকা হলো একটি ইসলামি ব্যবসায়িক অংশীদারিত্ব পদ্ধতি, যেখানে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের মূলধন, দক্ষতা বা শ্রম একত্র করে ব্যবসা পরিচালনা করে এবং লাভ-ক্ষতি উভয়ই পূর্বনির্ধারিত অনুপাতে ভাগাভাগি করে।
এটি একটি শারিয়াহসম্মত, সুদমুক্ত ও ঝুঁকি ভাগাভাগি ভিত্তিক চুক্তি।
________________________________________
আমাদের মুশারাকা মডেলের বৈশিষ্ট্য
• সকল বিনিয়োগকারী বা অংশীদার নির্দিষ্ট পরিমাণ মূলধন ও শ্রম প্রদান করেন।
• বিনিয়োগকারীদের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানও নির্দিষ্ট পরিমাণ মূলধন ও শ্রম প্রদান করবে।
• লাভ পূর্বনির্ধারিত লাভ ভাগাভাগির অনুপাতে (Profit Sharing Ratio) বিতরণ করা হয়।
• ক্ষতি মূলধন প্রদানের অনুপাতে (Capital Contribution Ratio) ভাগাভাগি করা হয়।
• সকল শর্ত স্বচ্ছ ও লিখিত চুক্তির মাধ্যমে পূর্বেই নির্ধারিত থাকে।
________________________________________
উদাহরণ
ধরা যাক, দুইজন অংশীদার বিনিয়োগ করলেন:
• অংশীদার ১ (আমাদের প্রতিষ্ঠান): ৫,০০,০০০ টাকা
• অংশীদার ২ (বিনিয়োগকারী): ৩,০০,০০০ টাকা
চুক্তি অনুযায়ী লাভের ভাগ: ৫০:৫০
➡ ব্যবসায় ২,০০,০০০ টাকা লাভ হলে, উভয় অংশীদার পাবেন ১,০০,০০০ টাকা করে।
➡ ক্ষতি হলে, তা মূলধন প্রদানের অনুপাতে অর্থাৎ ৫:৩ অনুপাতে ভাগ করতে হবে।
